দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে নকল ঘি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৩৮ কার্টন ভেজাল ঘি জব্দ করেছে প্রশাসন। এ সময় কারখানার মালিককে না পেয়ে তার ভাই জিল্লুর হোসেনকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তির জরিমানা ও কারাদণ্ড দেন সদর উপজেলা (ভূমি) কমিশনার অভি দাস।
জব্দ করা পণ্যের গায়ে ‘নম্বর ওয়ান ঘি’, ‘কিউ বিবি ঘি’ ও ‘মিম ঘি’ নাম ব্যবহার করা হয়েছিল। সংশ্লিষ্টদের দাবি, এসব নামে দীর্ঘদিন ধরে নকল ঘি উৎপাদন করা হচ্ছিল।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পুলিশকে সঙ্গে নিয়ে বিসিক শিল্পনগরী এলাকার তাহেরা ফুড ইনস্টিটিউটে অভিযান পরিচালনা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস তার আদালতে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দ করেন বাজারজাতকরণ নকল ঘি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস গণমাধ্যমকর্মীদের জানান, এনএসআই গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। কারখানার স্বত্বাধিকারী আব্দুল মন্নান পলাতক রয়েছে। তবে তার ভাই জিল্লুর হোসেনকে হাতেনাতে ঘি তৈরির প্রস্তুতিকালে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
/অ